শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
স্বেচ্ছায় ১৫ হাজার ব্যাগ রক্তদান! জামালপুরে ‘রক্তের বন্ধন’-এর ঐতিহাসিক সম্মেলন
শাকিল, স্টাফ রিপোর্টার: জামালপুর
জামালপুরে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধন-এর ৫ম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যা রক্তদানের নতুন অধ্যায় রচনা করেছে! শনিবার বিকেলে সরকারি আশেক মাহমুদ কলেজ মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে মো: হাসান আলীকে সভাপতি ও মো: হামিদুল হক সীমান্তকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদী কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়।
সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ ও সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো: হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: শাহাদৎ হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তারিকুল ইসলাম রনি, যুব রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী অধ্যাপক মুহাম্মদ ইয়াসীন ইবনে মাসুদ সোহেল, জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: আশরাফুল ইসলাম বুলবুল।
এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শংকর চন্দ্র কর্মকার গোপাল, নাগরিক অধিকার কর্মী অ্যাডভোকেট ইউসুফ আলী, সহ সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহরিয়া আলম আসাদ, কোষাধ্যক্ষ নাহিদ মন্ডল সহ অন্যান্যরা।
বক্তারা বলেন, গত ১৪ বছরে ১৫ হাজারের বেশি ব্যাগ স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে রক্তের বন্ধন। তারা সমাজের বিত্তবানদেরসহ সব শ্রেণি-পেশার মানুষকে রক্তদান আন্দোলনের অংশ হতে আহ্বান জানান।
সম্মেলনে ১৪ জন স্বেচ্ছাসেবীকে সেরা রক্তদাতা, শ্রেষ্ঠ সংগঠক ও সেরা রক্তসংগ্রহকারী হিসেবে সম্মাননা প্রদান করা হয়। পরে প্রধান অতিথি অধ্যক্ষ মো: হারুন অর রশিদ আনুষ্ঠানিকভাবে দুই বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
সহ-সভাপতি: মোহাম্মদ আবুল কালাম আজাদ, শাহরিয়া আলম আসাদ, ইমতিয়াজ মোরাদ ইমতি, ফাহরিয়া জান্নাত
যুগ্ম সাধারণ সম্পাদক: নাহিদ মন্ডল, মাসুদ রানা, সানজিনা আক্তার তন্নি
সাংগঠনিক সম্পাদক: ইব্রাহীম খলিল
কোষাধ্যক্ষ: কাওসার মিয়া
দপ্তর সম্পাদক: এ এইচ আকাশ
প্রচার ও জনসংযোগ সম্পাদক: মুত্তাসিম বিল্লাহ
শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: মো: আকরাম হোসেন
কার্যনির্বাহী সদস্য: আসমাউল আসিফ, আনিসুর রহমান ফকির, মো: আফজাল হোসেন, রনি মিয়া, মামুন, সুজা মিয়া, মো: রুহুল আমীন
সংগঠনের সদস্যদের আশা, এই সম্মেলন নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ‘রক্তের বন্ধন’ আরও শক্তিশালীভাবে সমাজসেবায় এগিয়ে যাবে!