শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
বিএনপির ইফতার মাহফিল: সরকারের দমন-পীড়ন উপেক্ষা করে গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ!
শাকিল রানা, শাজাহানপুর
পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আমরুল ইউনিয়ন শাখার ০৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) আমরুল জোয়াদ্দারপাড়া খেলার মাঠে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে, ০৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানের সভাপতিত্বে এবং বিএনপি নেতা সাজেদুল হকের সঞ্চালনায় এ আয়োজন সম্পন্ন হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও আমরুল ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম রফিক।
বিশেষ অতিথি ছিলেন আমরুল ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কামরুজ্জামান রাজা।
অনুষ্ঠানে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থেকে বলেন, আওয়ামী সরকারের দমন-পীড়ন উপেক্ষা করেও বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
ইফতার পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় বিএনপি নেতারা দেশবাসীকে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া করা হয়।