1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গাজা গণহত্যার প্রতিবাদে আলফাডাঙ্গায় উত্তাল বিক্ষোভ-মিছিল! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

গাজা গণহত্যার প্রতিবাদে আলফাডাঙ্গায় উত্তাল বিক্ষোভ-মিছিল!

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৪০ বার পঠিত
বিক্ষোভ-মিছিল

গাজা গণহত্যার প্রতিবাদে আলফাডাঙ্গায় উলামা-মাশায়েখ ও সর্বস্তরের মুসলমানদের গণসমাবেশ ও বিক্ষোভ

শাওন সরদার, ফরিদপুর জেলা প্রতিনিধি

বিশ্বসন্ত্রাসী ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে ফরিদপুরের আলফাডাঙ্গায় গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ ২০২৫ (শুক্রবার) জুমার নামাজের পর আলফাডাঙ্গা উলামা-মাশায়েখ ও সর্বস্তরের মুসলমানদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি আলফাডাঙ্গার প্রধান মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শত শত ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। তারা গাজায় ইসরাইলি বাহিনীর নির্বিচার গণহত্যা ও ভারতের মুসলিমদের ওপর নিপীড়নের বিরুদ্ধে স্লোগান দেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপের দাবি জানান।

বক্তারা বলেন, “ফিলিস্তিনে ইতিহাসের ভয়াবহতম গণহত্যা চালিয়ে ইসরাইল মানবতাবিরোধী অপরাধ করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে হামলা বন্ধের দাবি করছি।” তারা আরও বলেন, “ভারতে মুসলিমদের ওপর যে নির্যাতন চালানো হচ্ছে, তা বিশ্বের শান্তিপ্রিয় মানুষের জন্য গভীর উদ্বেগের বিষয়।”

আলোচনা শেষে ফিলিস্তিন ও কাশ্মীরের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয় আলেম-উলামা, বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..