1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শিবগঞ্জে জামায়াতে ইসলামী আয়োজিত জমকালো ইফতার মাহফিল - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

শিবগঞ্জে জামায়াতে ইসলামী আয়োজিত জমকালো ইফতার মাহফিল

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৮৮ বার পঠিত
জমকালো ইফতার মাহফিল

“দেশে শান্তি প্রতিষ্ঠা ও বৈষম্যহীন সমাজ গঠনের একমাত্র পথ—কোরআন ও আল্লাহর আইন!”

সানাউল্লাহ সুমন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজশাহী মহানগরী জামায়াতের আমীর ড. মাওঃ মোঃ কেরামত আলী বলেছেন, “একমাত্র আল্লাহর আইন ও কোরআনের শাসন জনসাধারণকে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত শান্তির রাষ্ট্র উপহার দিতে পারে।” এই বক্তব্য তিনি বৃহস্পতিবার বিকেলে রানীহাটি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত এক ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রদান করেন।

তিনি আরও বলেন, “১৭ বছর দেশের মানুষ তাদের মনের কথা বলার সুযোগ পায়নি। তবে আল্লাহর রহমতে এখন দেশের মানুষ মুক্তভাবে কথা বলতে পারছে।” বর্তমানে ইসলামি আইন বাস্তবায়নের মাধ্যমে দেশে আদর্শ ইসলামী সমাজ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন তিনি। “কোরআনের আইন ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়,”—এই বক্তব্য দিয়ে তিনি ইসলামের পক্ষে কাজ করার আহ্বান জানান।

মাহফিলের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আমির জনাব হাফেজ মাওলানা মোঃ মনিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতের শিবগঞ্জ উপজেলা শাখার আমীর মাওঃ মোঃ সাদিকুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল মান্নান, উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, এবং শিবির সভাপতি হুজাইফা প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..