1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ত্রিপুরা সনাতনী গীতা সংঘের নতুন কমিটি গঠন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

ত্রিপুরা সনাতনী গীতা সংঘের নতুন কমিটি গঠন

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২৪৩ বার পঠিত
কমিটি গঠন

ত্রিপুরা সনাতনী গীতা সংঘের কাউন্সিল অধিবেশন: ঐতিহ্য এবং ভবিষ্যতের পথে নতুন নেতৃত্ব

কেফায়েত উল্লাহ, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

ত্রিপুরা সনাতনী গীতা সংঘের কেন্দ্রীয় কমিটির কাউন্সিল অধিবেশন আজ সকালে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে, যা সংগঠনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। সকাল ১১ টার দিকে, সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ অধিবেশন শুরু হয়।

এদিনের কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি, বাংলা একাডেমী পদকপ্রাপ্ত লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরা। সঞ্চালনা করেন অর্পণ বিকাশ ত্রিপুরা। বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সহ-সভাপতি বাবু ত্রিপন জয় ত্রিপুরা, বাবু উপেন বিকাশ ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক বাবু রূপক বিকাশ ত্রিপুরা এবং অর্থ সম্পাদক পিন্টু বিকাশ ত্রিপুরা।

বক্তারা সনাতনী ধর্মের আচার-অনুষ্ঠান, রীতি-নীতির পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করেন, যাতে ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি বাঁচিয়ে রাখা যায়।

কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে সংগঠনের নতুন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপেন বিকাশ ত্রিপুরা সভাপতি, রবীন্দ্র ত্রিপুরা সাধারণ সম্পাদক এবং বিপ্লব ত্রিপুরা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। পাশাপাশি, ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

এছাড়াও, কাউন্সিলে বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যারা সংগঠনের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..