1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শ্রীশ্রী রাধামদনমোহন জীউ'র ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

শ্রীশ্রী রাধামদনমোহন জীউ’র ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৩১৭ বার পঠিত
রাধামদনমোহন

রাউজান উত্তর আধারমানিক শান্তি সমিতির ঐতিহাসিক মহোৎসব: হাজারো ভক্তের সমাবেশে গীতা পাঠ প্রতিযোগিতা ও ধর্মীয় আলোচনা সভার আয়োজন

প্রকাশ দত্ত , রাউজান চট্রগ্রাম

রাউজান উত্তর আধারমানিক শান্তি সমিতির প্রাঙ্গণে ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহোৎসব শুরু হয়েছে, যেখানে হাজারো ভক্তের সমাবেশে ধর্মীয় ঐতিহ্য ও আধ্যাত্মিকতা এক নতুন রূপ পেয়েছে। ১৮ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় শ্রীশ্রী রাধামদনমোহন জীউ’র মন্দির প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে গীতা পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়, এতে অংশ নেন বিভিন্ন গীতা স্কুলের ছাত্ররা। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন রাউজান দাশপাড়া অখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শ্রী দীপক কুমার দাশগুপ্ত এবং শ্রীশ্রী রাধামদনমোহন গীতা বিদ্যাপীঠের প্রশিক্ষক শ্রী মিথ্যুন্ঞ্জয় চৌধুরী।

অতিরিক্ত, বিকাল ৪টায় স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় নৃত্য ও ভজন সংগীতের আয়োজন করা হয়। বেতার ও টেলিভিশনের খ্যাতনামা শিল্পী প্রীতম ভট্টাচার্য, শ্রেয়া ঘোষ ও ক্ষুদে শিল্পী সৃজিতা দে সৃজা তাদের অসাধারণ সংগীত পরিবেশন করেন। শ্রীশ্রী রাধামদনমোহন জীউ’র মন্দির প্রতিষ্ঠাতা শ্রী সুধীর রঞ্জন চৌধুরী স্মরণে ‘ভক্ত বিরহ’ শীর্ষক ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নন্দিত ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, আশালতা কলেজের অধ্যক্ষ শ্রী জনার্দন কুমার বণিক, প্রবর্তক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শ্রী মনোজ কুমার দেব এবং ইউএসটিসি মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. প্রণয় কুমার মজুমদার। উৎসবের দ্বিতীয় দিনে মহানাম যজ্ঞ ও নামসংকীর্তন এবং অন্নপ্রসাদ বিতরণ করা হয়, এবং তৃতীয় দিনে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভোগরাধনা ও চৌষট্টি মোহান্তের ভোগ প্রসাদ আস্বাদন অনুষ্ঠিত হয়।

এই মহোৎসবে হাজার হাজার ভক্ত অংশগ্রহণ করে, যা ধর্মীয় চেতনা ও আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলনমেলা হিসেবে চিহ্নিত হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..