শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
বনি আমিন, মনপুরা উপজেলা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে জনস্রোত, মনপুরায় আলোচিত সমাবেশ!
শুক্রবার (২১ মার্চ) মনপুরা উপজেলা অডিটোরিয়ামে এক ব্যতিক্রমী পরিবেশে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল। বিকাল ৩টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা আমিনুল ইহসান জসিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা শাজাহান।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন ভোলা-০৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম ও অধ্যক্ষ মীর মো. শরীফ হোসেন।

ইফতারের আগে, বেরিবাঁধ নির্মাণকাজে সংঘর্ষে নিহত ছাত্রদল নেতার কবর জিয়ারত ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান নেতৃবৃন্দ। এ সময় বক্তারা অতীতের দমন-পীড়নের স্মৃতি স্মরণ করে বলেন, “ফ্যাসিবাদী শাসন আমাদের কণ্ঠরোধ করেছিল, শহিদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না!”
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য। জনগণের দুঃসময়ে পাশে দাঁড়িয়ে ইসলামের সু-মহান দাওয়াত সর্বস্তরে পৌঁছাতে হবে।”
অনুষ্ঠানে হাজিরহাট ইউনিয়নের আমির হাফেজ মাওলানা জামাল উদ্দিন সভাপতিত্ব করেন এবং দোয়া-মুনাজাত পরিচালনা করেন মাওলানা ছালাউদ্দিন।