1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
চুক্তি ভঙ্গের দায়,রাজশাহীতে ৯১৩ চাল মিলের বিরুদ্ধে ব্যবস্থা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

চুক্তি ভঙ্গের দায়,রাজশাহীতে ৯১৩ চাল মিলের বিরুদ্ধে ব্যবস্থা

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৭০ বার পঠিত
চুক্তি ভঙ্গের দায়

৯১৩ মিল মালিকের বিরুদ্ধে শাস্তির সুপারিশ! খাদ্য বিভাগের কড়া পদক্ষেপ

গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীতে চাল সরবরাহে চুক্তি ভঙ্গের অভিযোগে ৯১৩ মিল মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করেছে খাদ্য বিভাগ। রাজশাহী আঞ্চলিক খাদ্য বিভাগ চাল সংগ্রহের পর এ সুপারিশ খাদ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাজশাহী খাদ্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী উপ-পরিচালক ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

খাদ্য অফিসের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ মৌসুমে আমন সিদ্ধ চালের লক্ষ্যমাত্রা ছিল ১,১১,২৬৩ মেট্রিক টন, সংগ্রহ হয়েছে ৯৪,৭০৭.০৯০ মেট্রিক টন। আতপ চালের লক্ষ্যমাত্রা ছিল ২১,৮৯১ মেট্রিক টন, সংগ্রহ হয়েছে ১৯,৫২৯ মেট্রিক টন।

সুপারিশ অনুযায়ী, চাল সরবরাহে ব্যর্থ ৯১৩ মিলের মধ্যে ৭৫১টি চুক্তিযোগ্য হয়েও চুক্তি করেনি। এরমধ্যে ৪৫টি আটো রাইসমিল ও ৭০৬টি হাস্কিং মিল। চুক্তি করেও চাল দেয়নি ১৬২টি মিল, যার মধ্যে ৩০টি মিল ৮০% ও ৭১টি মিল ৫০% চাল সরবরাহ করেছে। তবে ৬১টি মিল একদমই চাল দেয়নি।

এদের মধ্যে রাজশাহীতে ১টি, নওগাঁয় ৮টি, চাঁপাইনবাবগঞ্জে ৩টি, পাবনায় ১১টি, বগুড়ায় ৩৪টি ও জয়পুরহাটে ৩টি মিল রয়েছে। আতপ চাল সরবরাহ করেনি চাঁপাইনবাবগঞ্জের একটি মিল।

সহকারী উপ-পরিচালক ওমর ফারুক জানান, তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যারা আংশিক চাল দিয়েছে, তাদের জামানত থেকে জরিমানা আদায়ের সুপারিশ করা হয়েছে, আর যারা একদমই চাল দেয়নি, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়, আর সেটি বাস্তবায়ন করবে খাদ্য বিভাগ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..