শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
লক্ষ্মীপুরে ইফতার মাহফিলে তীব্র উত্তেজনা: জামায়াত নেতার গায়ে হাত তোলার অভিযোগ
মোঃ ইউসুফ, লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর শহরের প্রাণকেন্দ্র নূড়িগাছতলায় জামায়াতে ইসলামী শাখার বিশাল ইফতার মাহফিলে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেখানকার এক বিখ্যাত বিএনপি নেতা জামায়াত কর্মীদের বিরুদ্ধে অপবাদ দিয়ে তুমুল হুমকি দেন। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, এবং এক পর্যায়ে স্থানীয় এক জামায়াত নেতার গায়ে হাত তুলতে শুরু করেন তিনি।
এ ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, কিন্তু শহর শাখার আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান সাহেব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, “এখনই এলাকার মুরুব্বিদের কাছে অভিযোগ করেছি, যদি সুবিচার না পাই, তবে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।”
অন্যদিকে, জামায়াত নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আগের মতো আমাদের গায়ে পড়ে বেজাল করতে চাইলে জানিয়ে রাখছি, সেই দিন আর নেই।”
এদিকে, ঘটনাটি শান্ত হলেও ভবিষ্যতে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।