1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ফতুল্লায় ধর্ষণের চেষ্টা, গণপিটুনির পর পুলিশ হেফাজতে ধর্ষক - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

ফতুল্লায় ধর্ষণের চেষ্টা, গণপিটুনির পর পুলিশ হেফাজতে ধর্ষক

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২১২ বার পঠিত
ধর্ষণের চেষ্টা

ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা! গণপিটুনিতে ধর্ষক পুলিশ হেফাজতে

মাজহারুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

ফতুল্লার দাপা ইদ্রাকপুরের খেজপাড়া এলাকায় বুধবার দিবাগত রাত ১১ টার দিকে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে ৫২ বছর বয়সী আমানউল্লাহকে স্থানীয় জনতা গণপিটুনি দেয়।

জানা যায়, আমানউল্লাহ, যিনি বাক প্রতিবন্ধী এবং ফতুল্লা ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক হোসেনের শ্বশুর, শিশুটিকে কৌশলে তার ঘরে ডেকে নিয়ে স্পর্শকাতর স্থানে হাত বুলিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকারে পাশের ভাড়াটিয়া পুরুষ ও মহিলারা দ্রুত ঘটনাস্থলে এসে আমানউল্লাহকে আটক করে গণপিটুনি দেয়।

ঘটনাটি জানার পর, আমানউল্লাহর জামাই এবং স্থানীয় বিএনপির নেতারা মিমাংসার চেষ্টা করেন। কিন্তু এরই মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আমানউল্লাহকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন এবং পুলিশ তদন্তে নেমেছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..