1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শিবগঞ্জে অসহায়দের মুখে ঈদের হাসি ফুটালো সুহৃদ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

শিবগঞ্জে অসহায়দের মুখে ঈদের হাসি ফুটালো সুহৃদ

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৯৯ বার পঠিত
সুহৃদ

“ঈদের আনন্দ সবার জন্য! শিবগঞ্জে অসহায়দের মুখে হাসি ফুটালো সুহৃদ সমাবেশ”

বেবিয়ারা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ স্টাফ রিপোটার

“ঈদ মানেই খুশি, আর সেই খুশির ভাগ সবার মাঝে ছড়িয়ে দিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ নিলো সুহৃদরা! ‘ঈদের হাসি হোক সবার’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের কার্যালয়ে অসহায়-দুস্থ দেড় শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আয়োজক ছিলো সমকাল সুহৃদ সমাবেশ শিবগঞ্জ ইউনিট, আর সভাপতিত্ব করেন সমকালের জেলা প্রতিনিধি একেএস রোকন।

অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী বলেন, ‘এমন মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। প্রতিবছর যদি এভাবে সহায়তা করা হয়, তাহলে অসহায়দের ঈদ আনন্দ আরও গভীর হবে।’

এ অনুষ্ঠানে শুধু ঈদ উপহারই নয়, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার হাত বাড়িয়ে দিয়েছে সুহৃদ সমাবেশ। সত্রাজিতপুর ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী মাহিমা খাতুনকে এককালীন ১০ হাজার টাকা প্রদান করা হয়, এবং তার লেখাপড়া যেন বন্ধ না হয়, সে জন্য দাখিল পরীক্ষা পর্যন্ত দায়িত্ব নেন বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর জুয়েল। একই মাদ্রাসার এক ফাজিল পরীক্ষার্থীও পেয়েছেন দেড় হাজার টাকা সহায়তা।

ঈদের আগে এমন উপহার পেয়ে আবেগাপ্লুত কালুপুর গ্রামের বিধবা জাহানারা বেগম বলেন, ‘এই ঈদে কেউ আমার খোঁজ নেয়নি, কিন্তু সাত রকমের খাবার পেয়ে মনে হলো সত্যিই ঈদ আসছে!’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সফিকুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুর রউফ, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আকবর হোসেন, শিল্প ও বণিক সমিতির সভাপতি ইউসুফ আলী, সুহৃদ সমাবেশের শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সবশেষে অসহায় রিকশাচালক, ছিন্নমূল মানুষ ও দুস্থদের তালিকা করে আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার তুলে দেওয়া হয়, যা সত্যিই মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..