শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
কেফায়েত উল্লাহ, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উন্নয়ন ও কার্যক্রম আরও গতিশীল করতে বিশাল অঙ্কের অনুদান দিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
গতকাল বুধবার (১৯ মার্চ) ঢাকায় ফাউন্ডেশনের কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানে তিনি মহাব্যবস্থাপক মোঃ সোহেল মিয়ার হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক হস্তান্তর করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা শ্রদ্ধার সঙ্গে ৩৬ শে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন। তিনি বলেন, “জুলাই বিপ্লব শুধু একটি ঘটনা নয়, এটি জাতির আত্মত্যাগের এক অনন্য অধ্যায়, যা চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় থাকবে।”
এ সময় তিনি আহতদের প্রতি গভীর সমবেদনা জানান এবং বলেন, “ষোলো বছরের দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্র জনতার অগ্নিবিপ্লব আমাদের স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে। তাদের চেতনা ধারণ করলেই জাতির সঠিক পথচলা নিশ্চিত হবে।”
ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মোঃ সোহেল মিয়া জেলা পরিষদের এই মহতি উদ্যোগের প্রশংসা করে বলেন, “এটি শুধু স্মৃতিসংরক্ষণ নয়, বরং সামাজিক সহায়তা কার্যক্রমকে আরও সুদৃঢ় করবে।”
ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তারাও জেলা পরিষদের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার দায়িত্বশীল পদক্ষেপকে এক ইতিহাস গঠনের অনুপ্রেরণা বলে অভিহিত করেন।