1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ধর্মীয় শিক্ষার গুরুত্ব, এতিম শিক্ষার্থীদের পাশে জেলা চেয়ারম্যান - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

ধর্মীয় শিক্ষার গুরুত্ব, এতিম শিক্ষার্থীদের পাশে জেলা চেয়ারম্যান

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৭৬ বার পঠিত
ধর্মীয় শিক্ষার গুরুত্ব,

মোহাম্মদ কেফায়েত উল্লাহ, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গার শান্তিপুরে হৃদয় ছুঁয়ে যাওয়া এক ইফতার আয়োজনে যোগ দিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। আজ বিকেলে শান্তিপুর দাখিল মাদ্রাসা ও উম্মে ফাতেমা (রাঃ) নূরানী একাডেমীর উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ আবদুর রাজ্জাকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা ও মোঃ মাহবুবুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে জিরুনা ত্রিপুরা বলেন, “সুস্থ সমাজ গঠনে ধর্মীয় ও নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। আজ আমাদের চারপাশে বাড়ছে দুর্নীতি, সন্ত্রাস ও অবিচার—এর একমাত্র প্রতিকার হলো সঠিক শিক্ষা।” তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের সাফল্য কামনা করে প্রতিষ্ঠানটির সমস্যা সমাধানে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠান শেষে চেয়ারম্যান স্থানীয় শান্তিপুর বাজার ঘুরে দেখেন এবং সাধারণ মানুষের সঙ্গে খোলামেলা মতবিনিময় করেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..