1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আলফাডাঙ্গায় জামায়াতের ইফতার মাহফিলে সাংবাদিকদের সম্মাননা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

আলফাডাঙ্গায় জামায়াতের ইফতার মাহফিলে সাংবাদিকদের সম্মাননা

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৯১ বার পঠিত
সম্মাননা

ফরিদপুরের আলফাডাঙ্গায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

শাওন সরদার, আলফাডাঙ্গা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ই মার্চ) বিকেল সাড়ে তিনটায় জেলা পরিষদ ডাকবাংলো সংলগ্ন জামায়াতের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওঃ কামাল হুসাইন, পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি এস.এম. হাফিজুর রহমান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী, পৌর সেক্রেটারি মিকাইল হোসেন কোবাদ, সাংগঠনিক সম্পাদক এস.এম. রিদওয়ানুন নবী, অর্থ সম্পাদক মাওঃ আবুল হাসান, শ্রমিক ইউনিয়নের সভাপতি এস.এম. জিয়াউল হাসান, পৌর উলামা বিভাগের সভাপতি মাওঃ হুসাইন আহমেদ, উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি আব্দুর রহমানসহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি ড. ইলিয়াস মোল্যা বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর বিধান প্রতিষ্ঠায় নিরলস কাজ করছে। সমাজ থেকে দুর্নীতি, টেন্ডারবাজি, মাদক, জিনা-ব্যভিচার নির্মূল করে একটি সুস্থ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে চাই।” তিনি আরও বলেন, “সাংবাদিকরা জাতির দর্পণ, সত্যের পথিক। আপনারা যদি সত্য প্রকাশে অবিচল থাকেন, তবে আমরা সবাই মিলে দেশকে একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে পারব।”

ইফতার মাহফিলে উপজেলা, ইউনিয়ন পর্যায়ের জামায়াতের নেতাকর্মীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..