1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বে-রোজাদারদের কান ধরিয়ে বিপাকে বণিক সমিতির সভাপতি! - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

বে-রোজাদারদের কান ধরিয়ে বিপাকে বণিক সমিতির সভাপতি!

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২১৩ বার পঠিত
ক্ষমা

রোজাদারদের সম্মান ইস্যুতে লক্ষ্মীপুরে উত্তেজনা, বণিক সমিতির সভাপতিকে ক্ষমা চাইতে হলো

জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে রোজাদারদের সম্মানের প্রশ্নে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বণিক সমিতির সভাপতি জনাব আজিজ মিয়া কয়েকটি দোকানে বে-রোজাদারদের প্রকাশ্যে খাবার খেতে দেখে ব্যবস্থা নিতে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

সূত্র জানায়, বুধবার কিছু ব্যবসায়ী অভিযোগ করেন যে, কিছু দোকানদার দিনের বেলায় পর্দা টানিয়ে বে-রোজাদারদের কাছে খাবার বিক্রি করছে। বিষয়টি নজরে আসার পর জনাব আজিজ মিয়া বণিক সমিতির কয়েকজন সদস্যকে নিয়ে বিভিন্ন দোকান পরিদর্শন করেন এবং সেখানে কিছু ব্যক্তিকে প্রকাশ্যে খেতে দেখেন। এরপর তিনি কয়েকজনকে কান ধরে রোজা রাখার ওয়াদা করান।

তবে, এ ঘটনায় শহরের বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে এটি অপমানজনক ও অনৈতিক বলে মন্তব্য করেন। পরে কিছু রাজনৈতিক ব্যক্তি আজিজ মিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন, যার ফলে পুলিশ তাকে তলব করে। শেষমেশ তাকে ওই বে-রোজাদারদের কাছে ক্ষমা চাইতে বাধ্য করা হয়।

এই ঘটনায় লক্ষ্মীপুর শহরের জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। ক্ষুব্ধ জনতা চকবাজার মসজিদের সামনে বিক্ষোভ মিছিল করে এবং মাগরিবের নামাজের পর প্রতিবাদ জানিয়ে তীব্র নিন্দা প্রকাশ করে।

শহরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..