শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
আজ (১২ মার্চ ২০২৫) ইসলামপুর উপজেলা পরিষদের কনফারেন্স হলে ইউএনও’র সভাপতিত্বে আয়োজিত লটারি প্রতিযোগিতায় ১২টি ইউনিয়নের প্রার্থীদের মধ্যে চূড়ান্ত লড়াইয়ে বিজয়ী হয়ে ডিলার পদে নাম লেখালেন মোহাম্মদ আবুল হোসেন (বিএসসি)।
সাম্প্রতিক সময়ে দলীয় ও সামাজিক কার্যক্রমে সক্রিয় থাকা এই বিএনপি নেতা জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য, ইসলামপুর উপজেলা কৃষকদলের সাবেক যুব-বিষয়ক সম্পাদক এবং যুবদল চরপুটিমারী উত্তর শাখার যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ বিজয় উদযাপন করতে ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা একত্রিত হয়ে তাকে অভিনন্দন জানান।