1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ধর্ষকের ফাঁসির দাবিতে উত্তাল ফুলপুর, ছাত্রদের প্রতিবাদে জনস্রোত - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

ধর্ষকের ফাঁসির দাবিতে উত্তাল ফুলপুর, ছাত্রদের প্রতিবাদে জনস্রোত

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২২১ বার পঠিত
ছাত্রদের প্রতিবাদে জনস্রোত

জাহিদ হাসান, জেলা প্রতিনিধি জামালপুর

ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে ফুলপুরে উত্তাল জনতা, ফাঁসির দাবিতে গর্জে উঠলো ছাত্র সমাজ

দেশজুড়ে চলমান ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের বিরুদ্ধে উত্তাল জনমত গড়ে তুলতে ময়মনসিংহের ফুলপুরে অনুষ্ঠিত হয়েছে এক জোরালো মানববন্ধন কর্মসূচি। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার (১১ মার্চ ২৫) দুপুর সাড়ে ১১টায় ফুলপুর আঞ্জুমান সুপার মার্কেটের সামনে এই কর্মসূচির আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সর্বস্তরের ছাত্র-জনতা।

এক ঘণ্টাব্যাপী এই প্রতিবাদ কর্মসূচিতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “ধর্ষকদের জন্য এই দেশে কোনো স্থান নেই, বিচারের নামে গড়িমসি চলবে না।” বক্তব্য দেন হিয়ন কবির মন্ডল, মোঃ মমিনুল হক, লাবীব নাহাদি রাহাত, সামাদ খান নাঈম, আলামিনসহ আন্দোলনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।

প্রতিবাদী কণ্ঠে তারা জানান, ধর্ষণের মতো ভয়ংকর অপরাধ দমনে শক্তিশালী আইন প্রয়োগ, দ্রুত বিচার নিশ্চিত করা এবং ধর্ষকের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন অপরিহার্য। তারা আরও বলেন, “শুধু প্রতিবাদ নয়, এবার প্রতিরোধ গড়ে তুলতে হবে!”

মানববন্ধন শেষে ফুঁসে ওঠা জনতা এক বিক্ষোভ মিছিল নিয়ে ফুলপুর পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভে অংশগ্রহণকারীরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নানা স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..