শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি, মোঃ ইউসুফ
লক্ষ্মীপুর জেলার প্রাণকেন্দ্র সদর থানার আওতাধীন লক্ষ্মীপুর বাজারের মাছ বাজার সমিতির নির্বাচন সবসময়ই ছিল উৎসবমুখর। সদস্যদের প্রত্যক্ষ ভোটে নেতৃত্ব নির্ধারণের এই ঐতিহ্য দীর্ঘদিনের। কিন্তু গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তিদের একতরফাভাবে নেতৃত্বে বসানোর অভিযোগ উঠছে।

সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়, দুই বছর আগে অনুষ্ঠিত নির্বাচনে সেক্রেটারির পদ পেয়েছিল বিএনপি। তবে মেয়াদ শেষ হওয়ার পরও নতুন নির্বাচন না দিয়ে বিএনপি যুবদলের পৌর সদস্য বেল্লাল হোসেন ও সাবেক সেক্রেটারি মোখলেছুর রহমান মিয়া নেতৃত্ব দখল করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তারা সভাপতি মোঃ হারুনকে সরিয়ে নিজেদের ইচ্ছামতো একটি বিতর্কিত কমিটি গঠন করে ডিসি অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন।
কিন্তু এই সাক্ষাতে চমকপ্রদ ঘটনা ঘটে! নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানান, ডিসি সাহেব তাদের ফুল গ্রহণ না করে সরাসরি প্রশ্ন করেন, “আপনাদের নির্বাচন কবে হয়েছিল?” এতে সদুত্তর দিতে ব্যর্থ হন তারা। এদিকে, ডিসি অফিসের এক কর্মকর্তা বলেন, “সাধারণত বাজার কমিটির নির্বাচন বেশ জাঁকজমকপূর্ণ হয়, কিন্তু এবার কোনো পোস্টার, ব্যানার, প্রচারণা কিছুই দেখা গেল না।” এখানেও জবাব দিতে ব্যর্থ হয় বিতর্কিত কমিটি।
এদিকে, বাজারের অধিকাংশ সদস্য স্বচ্ছ নির্বাচনের দাবিতে সরব হয়েছেন। তাদের স্পষ্ট বক্তব্য— “আমরা আবারো উৎসবমুখর নির্বাচনের মাধ্যমে প্রকৃত নেতা চাই, যারা আমাদের সেবা করবে!” এখন দেখার বিষয়, প্রশাসন এই দাবির প্রতি কী পদক্ষেপ নেয়!