শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
রমজান উপলক্ষে ভেড়ামারা পৌরসভার মেইনরোড এবং রেলবাজারের ফলের দোকানগুলোতে শুরু হয়েছে কঠোর মনিটরিং। মঙ্গলবার (১১ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন দোকানির বিরুদ্ধে ৭টি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা করেন।
এদিন মোঃ ফয়সাল হক, মোঃ জাহিদুল, মোঃ সাইদুল ইসলাম, মোঃ শ্যামল, মোঃ ইমদাদুল হক বিশ্বাস, মোঃ সোহেল রানা ও মোঃ জাকির হোসেনসহ ৭ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাদের দোকানদারির অবৈধ কার্যক্রমের জন্য যথাক্রমে ২,০০০/- থেকে ১০,০০০/- টাকা পর্যন্ত জরিমানা আরোপ করেন।
একইসাথে, জাকির হোসেনের দোকান থেকে প্রায় ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়, যা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এবং সহকারী কমিশনার আনোয়ার হোসাইন এর উপস্থিতিতে ধ্বংস করা হয়।
এ বিষয়ে ইউএনও রফিকুল ইসলাম বলেন, “রমজানে দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং সড়ক আইনের প্রয়োগ নিশ্চিত করতে আমাদের বাজার মনিটরিং অব্যাহত থাকবে। আমরা ভোক্তাদের স্বার্থ রক্ষায় সর্বদা কঠোর থাকবো।”