1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাজশাহীতে পাসপোর্ট অফিসের ডিডি বদলি, কেলেঙ্কারি তদন্ত - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

রাজশাহীতে পাসপোর্ট অফিসের ডিডি বদলি, কেলেঙ্কারি তদন্ত

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৫৫ বার পঠিত
রাজশাহীতে পাসপোর্ট অফিসের ডিডি বদলি

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপপরিচালক (ডিডি) রোজী খন্দকারকে অবশেষে বদলি করা হয়েছে! অভিযোগ ছিল—তিনি দালালদের মাধ্যমে ফাইলের কাজ দ্রুত করিয়ে দিতেন, আর সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হতো। এসব অনিয়মের তদন্ত চলছে, তবে তার আগেই বদলির নির্দেশনা এল!

সম্প্রতি পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নূরুল আনোয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বরিশালে বদলি করা হয়। আর বরিশালের ডিডি আবু নোমান মো. জাকের হোসেনকে পাঠানো হয়েছে রাজশাহীতে।

এর আগে ২০ নভেম্বর, ক্ষুব্ধ ভুক্তভোগীরা মানববন্ধন করে পাসপোর্ট অফিসের অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হন। নাগরিক সমাজের প্রতিনিধিরাও এতে যোগ দেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, ডিডি রোজী খন্দকার প্রতিবাদকারীদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন এবং তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও দায়ের করেন!

পাসপোর্ট অধিদপ্তর এরপর তদন্তে নামে। তদন্ত কমিটি সরাসরি ভুক্তভোগীদের কথা শোনে রাজশাহী সার্কিট হাউসে। এরপরই আসে বদলির সিদ্ধান্ত!

পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক এ কে এম মাজহারুল ইসলাম বলেন, ‘রোজী খন্দকারকে সরিয়ে ফেলা হয়েছে। এখন তিনি বরিশালে দায়িত্ব পালন করছেন।’

এদিকে, রোজী খন্দকারের বিদায়ে রাজশাহীর নাগরিক সমাজ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে! রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, ‘আমরা অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম, অথচ ডিডি আমাদের বিরুদ্ধেই থানায় অভিযোগ দিয়েছিলেন! কিন্তু শেষমেশ সত্যের জয় হয়েছে। এখন আর হয়রানি ছাড়াই পাসপোর্টের কাজ হচ্ছে।’

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..