1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সমবায় যুব কল্যাণ সংঘের উদ্যোগে অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

সমবায় যুব কল্যাণ সংঘের উদ্যোগে অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৯০ বার পঠিত
অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ

নিজস্ব প্রতিবেদক, রাউজান চট্টগ্রাম

রাঙ্গুনিয়ার উত্তর পারুয়া পালপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত হলো অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ। বিগ্রহ প্রতিষ্ঠার স্মরণে ও গুরুদেব প্রভুপাদ শ্রীল শ্রী আদিত্য মোহন ব্রজবাসী মনি মহারাজের তিরোভাব উপলক্ষে আয়োজিত এ মহোৎসব ধর্মপ্রাণ মানুষের মিলনমেলায় পরিণত হয়।

৮ মার্চ (শনিবার) সন্ধ্যায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা ঘটে। এরপর শ্রীমদ্ভগবদগীতা পাঠ, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, মহতী ধর্মসভা, গুরুপূজা, অন্নপ্রসাদ বিতরণ ও সার্বজনীন সংকীর্তনে মুখরিত হয় মন্দির চত্বর। পালপাড়া পার্থ সারথী শিক্ষার্থীবৃন্দ গীতাপাঠ পরিবেশন করেন, আর অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শিক্ষক রতন কান্তি পাল।

সাংস্কৃতিক আয়োজনে স্থানীয় বেতার শিল্পীদের পরিবেশনা ভক্তদের হৃদয়ে সাড়া তোলে। শুভ অধিবাস কীর্ত্তন পরিবেশন করেন শিক্ষক সুকেশ কান্তি সেন, আর পৌরহিত্য করেন স্বরূপ দাস বাবাজী মহারাজ।

৯ মার্চ (রবিবার) শুভ তারকব্রহ্ম মহানাম যজ্ঞের আনুষ্ঠানিকতা শুরু করেন বিনোদ বিহারী সম্প্রদায় (ভোলা), মীরার প্রভুজী সম্প্রদায় (লক্ষ্মীপুর), গোপাল রাখাল সম্প্রদায় (চট্টগ্রাম) ও জগন্নাথ সম্প্রদায় (চট্টগ্রাম)।

১০ মার্চ (সোমবার) নগর পরিক্রমার মধ্য দিয়ে পূর্ণাহুতি হবে মহাযজ্ঞের। দূর-দূরান্ত থেকে আসা হাজারো ভক্তের সান্নিধ্যে ধর্মীয় উচ্ছ্বাস ও ভক্তির স্রোতে ভাসছে রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণ। আয়োজকদের বিশ্বাস, এই মহোৎসব ভক্তদের হৃদয়ে ভগবৎপ্রেমের প্রদীপ জ্বালিয়ে সনাতন সংস্কৃতির সংরক্ষণে অনন্য ভূমিকা রাখবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..