শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইলে সড়কে রক্তের দাগ, অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই প্রাণ ঝরল
টাঙ্গাইলের কালিহাতীতে ভোরের নিস্তব্ধতা ভেঙে সড়কে ঝরল দুই তরতাজা প্রাণ! অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে সোমবার সকাল সাড়ে ৬টার দিকে, উপজেলার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কামাক্ষার মোড় এলাকায়।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। যমুনা সেতু পূর্ব থানার এসআই আতিকুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে। তবে কোন গাড়িটি এই ভয়ংকর ধাক্কা দিল, সেটি এখনো রহস্যই রয়ে গেছে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।