শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ঘটল ভয়াবহ এক দুর্ঘটনা। শনিবার (৮ মার্চ) রাত ১১:৪০ মিনিটে মহানগর এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ১ নম্বর প্লাটফর্মে প্রবেশ করার সময় হঠাৎ লাইনচ্যুত হয়ে যায়।
চট্টগ্রামের দিকে চলাচল করা ৭২২ নম্বর মহানগর এক্সপ্রেসটি যখন ১ নম্বর প্লাটফর্মে ঢোকে, তখন ট্রেনটির ঝ বগির ট্রলি ডিসপ্লেস হয়ে দুটি চাকা লাইন থেকে সরে গিয়ে লাইনচ্যুত হয়। এই ভয়াবহ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাকিল জাহান জানান, দুর্ঘটনার পর ডাউন লাইনের ১ নম্বর লাইন দিয়ে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রাত সাড়ে ১২টা পর্যন্ত ট্রেনটি লাইনচ্যুত অবস্থাতেই পড়ে ছিল।