1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
"শরিফপুরের ওপেন হাউস ডে,পুলিশের সঙ্গে জনগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত" - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

“শরিফপুরের ওপেন হাউস ডে,পুলিশের সঙ্গে জনগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত”

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৭৭ বার পঠিত
"শরিফপুরের ওপেন হাউস ডে

জাহিদ হাসান,জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুর সদর থানার আয়োজনে অনুষ্ঠিত “ওপেন হাউস ডে”-তে ২নং শরিফপুর ইউনিয়নবাসী ও জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয় একত্রিত হয়ে সমাজের নানা সমস্যা নিয়ে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (৬ মার্চ-২০২৫) বেলা ০২:৪৫ ঘটিকায় ২নং শরিফপুর ইউনিয়ন পরিষদের মাঠে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন জেলার পুলিশ প্রধান সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, যা স্থানীয়দের জন্য একটি বড় সুযোগ হয়ে ওঠে।

সভায় সভাপতিত্ব করেন আবু ফয়সল মোঃ আতিক, অফিসার ইনচার্জ, জামালপুর থানা। ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ স্থানীয় জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুলিশ সুপার মহোদয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন আরও শক্তিশালী করার জন্য পুলিশিং কার্যক্রমকে অব্যাহত রাখার কথা বলেন।

এ দিন সভায় ২নং শরিফপুর ইউনিয়নের জনগণ তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন, যেমন মাদক, অবক্ষয়, ইভটিজিং, বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক অপরাধ। তারা সমাজে অপরাধের বিস্তার রোধে পুলিশের সহায়তায় কাজ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। এ সময় পুলিশ সুপার বলেন, “মাদক ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে সমাজের সচেতন নাগরিকদেরও অংশগ্রহণ প্রয়োজন। পুলিশ এবং জনগণের একযোগ প্রচেষ্টায় সমাজের দুষ্টচক্র ধ্বংস করা সম্ভব।”

পুলিশ সুপার আরো বলেন, “পুলিশের কাজ কঠিন, তবে নিরীহ মানুষকে হয়রানি হওয়ার সুযোগ কারও নেই। আমরা সবসময় জনগণের পাশে আছি, এবং আমাদের দরজা সবসময় খোলা, আপনাদের সমস্যার সমাধান আমরা দেবো।”

ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জামালপুর, মোঃ নাজমুস সাকিব, ওসি ডিবি-১ সহ জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। “ওপেন হাউস ডে”-এর মাধ্যমে পুলিশ এবং জনগণের মধ্যে সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হলো, যা আইন-শৃঙ্খলার উন্নতির দিকে আরো একধাপ এগিয়ে নেবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..