শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখে রাত ০১.০০ ঘটিকা থেকে ০৩.০০ ঘটিকার মধ্যে, অজ্ঞাতনামা চোরেরা সাইটুলা গ্রামের বিশ্বনাথ গোয়ালার গোয়াল ঘর থেকে চুরি করে নিয়ে যায় ০৫টি গরু। চুরির পর, বাদী থানায় অভিযোগ করার পর শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোবারক হোসেন খান এবং এসআই অলক বিহারী গুণের নেতৃত্বে থানা পুলিশের একটি দক্ষ টিম তদন্ত শুরু করে। ৫ মার্চ ২০২৫ খ্রিঃ তারিখে রাত ০১:২০ ঘটিকায়, শ্রীমঙ্গল ইউপির নোয়াগাঁও গ্রামের কাদির মিয়া ও তাজুদ মিয়ার গোয়াল ঘর থেকে চুরি হওয়া ০৪টি গরু উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত দুই আসামী— কাদির মিয়া (৩৬) ও তাজুদ মিয়া (৪৫)—কে গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।