1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মোহনপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ভোটার দিবস উদযাপন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

মোহনপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ভোটার দিবস উদযাপন

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৬০ বার পঠিত
ভোটার দিবস

গোলাম কিবরিয়া, রাজশাহী

রাজশাহীর মোহনপুরে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে জাতীয় ভোটার দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও উৎসবমুখর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা চত্বর মুখর হয়ে ওঠে নানা রঙের প্ল্যাকার্ড, ফেস্টুন আর উৎসাহী মানুষের পদচারণায়। “তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে”—এই স্লোগানে মুখরিত র‍্যালিটি শেষ হয় উপজেলা হলরুমে, যেখানে এক প্রাণবন্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা, সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদ, বরেন্দ্র প্রকৌশলী গোলাম মোস্তফা ফারুক, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, নির্বাচন অফিসার হাইউল ইসলাম, আইসিটি কর্মকর্তা শাহিদা আক্তারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী।

এছাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক জি.এ.এম আব্দুল আওয়াল, সেক্রেটারি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মৃধা, বীর মুক্তিযোদ্ধা বিভূতিভূষণ সরকার, প্রভাষক মফিজুর রহমানসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা গণতন্ত্রের প্রাণ ভোটাধিকার সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন এবং নতুন ভোটারদের উদ্বুদ্ধ করতে নানা দিকনির্দেশনা দেন।

উৎসবমুখর এই আয়োজন প্রমাণ করে, গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে সচেতনতার বিকল্প নেই।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..