1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জামালপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: প্রাণহানি, অগ্নিসংযোগ ও অবরোধ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

জামালপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: প্রাণহানি, অগ্নিসংযোগ ও অবরোধ

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২২৯ বার পঠিত
ভয়াবহ সড়ক

জামালপুরের শরিফপুর ইউনিয়নের ছোট জয়রামপুরে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক অটোযাত্রী। রোববার (২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে আলম চেয়ারম্যানের বাড়ির পাশে রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আবুল কাশেম (৩৫) নামে এক যাত্রীর। তিনি শরিফপুর ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা এবং আব্দুল আজিজের ছেলে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে ছুটে আসে এবং রাজিব পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই বাসটি দাউ দাউ করে জ্বলে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গুরুতর আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে বেলা ১১টার দিকে ফেরিঘাট এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। এতে প্রায় এক ঘণ্টা সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।

জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও সড়ক নিরাপত্তার প্রশ্ন তুলে দিলো। বেপরোয়া গতি ও অসতর্কতার কারণে প্রতিদিনই ঝরে যাচ্ছে তাজা প্রাণ। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজন কঠোর ব্যবস্থা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..