রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
বায়েজিদ কবির, মেলান্দহ প্রতিনিধি
বিগত ফ্যাসিবাদী সরকার তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় মেলান্দহ উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির কমিটি দখলে নেয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালে বাংলাদেশে সংগঠিত একটি স্বৈরাচারী সরকারবিরোধী আন্দোলন যেখানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়, সরকারের দোসরাও গা ঢাকা দেয়।
গত রবিবার (১৬ফেব্রুয়ারি২০২৫ ইং) দুপুর ১২ টায় মেলান্দহ বাজার বণিক সমিতির কার্যালয় ডাঃ মো:ওয়াছিক বিল্লাহ এর এর সঞ্চালনায় মাহমুদপুর বাজার মেসার্স আলম মেডিক্যাল হলের মালিক বাকিবিল্লাহ (আলম) সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মোঃশওকত আলী , সাধারণ সম্পাদক হিসেবে আলহাজ্ব মো:রেজাউল করিম মিন্টু, নির্বাচিত হন।
সভায় বক্তব্য রাখেন, মেলান্দহ উপজেলার বিভিন্ন বাজার থেকে আগত মফস্বল বাজার কমিটির সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ ও মেলান্দহ বাজারের সবচেয়ে প্রবীণ ব্যবসায়ী আঃ আওয়াল মো:সুলতান মাহমুদ , উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নবাগত সভাপতি মো:শওকত আলী , সাধারণ সম্পাদক রেজাউল করিম মিন্টু, উপদেষ্টা মো:আবুল কাশেম , সাবেক সভাপতি পলাশ মাহমুদ , প্রমুখ।
এসময় নবাগত কমিটির সভাপতি মো:শওকত আলী, আমরা সকলে একতাবদ্ধ হয়ে সমিতির কার্যক্রমকে আরো গতিশীল করবো। সমিতির অন্তর্ভুক্ত সকল ব্যবসায়ীদের যেকোন সমস্যা আমরা সকলে মিলে মোকাবেলা করবো। এই কমিটি বিগত দিনের মতো প্রতিবছর বার্ষিক বনভোজনের আয়োজন করবে। যেকোন সমস্যার বিষয় সমিতির মিটিংয়ে উপস্থাপন করে সকলের সিদ্ধান্তক্রমে সমাধান করা হবে। সকলের সহযোগিতায় এই সমিতি একটি প্রতিষ্ঠানে রূপ নেবে বলে আমি বিশ্বাস করি।’