1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জামালপুরে ডিবির অভিযানে ২.৬ কেজি গাঁজাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

জামালপুরে ডিবির অভিযানে ২.৬ কেজি গাঁজাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৮ বার পঠিত
মাদক ব্যবসায়ী

জাহিদ হাসান, জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুর শহরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার সকাল সাড়ে নয়টায় শহরের মনিরামপুর মেডিকেল কলেজ রোডের জামতলা চৌরাস্তার মোড়ে চালানো এ অভিযানে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মৃত হরেন্দ্র সরকারের ছেলে মদন সরকার (২৮) এবং জামালপুর শহরের বাগেরহাটা (নামাপাড়া) এলাকার মৃত মুক্তার বেপারীর ছেলে মোঃ ফজলু (৩৬)। জামালপুর ডিবির ওসি মোঃ নাজমুস সাকিব জানান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবার নির্দেশনায় মাদক নির্মূলে ধারাবাহিক বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে জেলা গোয়েন্দা পুলিশ।

অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশের এসআই মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বাধীন চৌকস অভিযানিক দল। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মদন ও ফজলু তাদের মাদক ব্যবসার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয়রা বলছেন, জামালপুর শহরকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় পুলিশের এমন সক্রিয়তা প্রশংসনীয়। আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযান চালিয়ে গেলে মাদক ব্যবসায়ীদের নেটওয়ার্ক ভেঙে দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন সচেতন মহল।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..