1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মাসুমা আর নেই, শোকের ছায়া গণমাধ্যমে - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মাসুমা আর নেই, শোকের ছায়া গণমাধ্যমে

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩৫ বার পঠিত
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মাসুমা আর নেই, শোকের ছায়া গণমাধ্যমে

সাংবাদিক মাসুমা আক্তারের মর্মান্তিক মৃত্যু: সড়ক দুর্ঘটনার চার দিন পর না ফেরার দেশে

বেসরকারি টেলিভিশন ‘এখন’ টিভির রাজশাহী ব্যুরোতে কর্মরত সাংবাদিক মাসুমা আক্তার আর নেই। আজ মঙ্গলবার ভোর সোয়া চারটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গত শুক্রবার কুমিল্লায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর টানা চার দিন লাইফ সাপোর্টে থাকার পর মৃত্যু হয় তাঁর।

নাটোরের গুরুদাসপুর উপজেলার নারায়ণপুর গ্রামের মেয়ে মাসুমা আক্তার। তাঁর শ্বশুরবাড়ি কুমিল্লায়। রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা শেষে ২০১৪ সালে সাংবাদিকতায় যুক্ত হন তিনি। রাজশাহীর স্থানীয় গণমাধ্যমে কাজ করার পর গত বছরের ২৬ ডিসেম্বর ‘এখন’ টিভির রাজশাহী ব্যুরোতে যোগ দেন।

রাজশাহী অফিসের জ্যেষ্ঠ প্রতিবেদক রাকিবুল হাসান জানান, গত শুক্রবার বিকেলে স্বামীর সঙ্গে ছুটি কাটাতে কুমিল্লায় যাচ্ছিলেন মাসুমা। বাস থেকে নেমে সিএনজিচালিত অটোরিকশা ঠিক করার সময় হঠাৎই দ্রুতগামী একটি বাস তাঁদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান। মাসুমার মাথায় গুরুতর আঘাত লাগায় তাঁকে প্রথমে কুমিল্লা, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হলে তাঁকে বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়, যেখানে শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কাছে হার মানেন।

এই মেধাবী সাংবাদিকের অকাল প্রয়াণে সাংবাদিক সমাজসহ সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আজ মঙ্গলবার নিজ গ্রামের বাড়ি নাটোরে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..