রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
কেফায়েত উল্লাহ (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি) : খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ নেতা এবং জেলা পরিষদের সাবেক সদস্য খোকনেশ্বর ত্রিপুরাকে পুলিশের অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে জেলা শহরের স্লুইচ গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, গ্রেফতারকৃত খোকনেশ্বর ত্রিপুরার বিরুদ্ধে গত বছরের জুলাই-আগষ্টে ছাত্র-জনতার উপর হামলা ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার বাসভবনসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,ভাংচুর,লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় একাধিক মামলা রয়েছে।
সূত্রে জানা গেছে, খোকনেশ্বর ত্রিপুরা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে দুই দফা সদস্য ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে নিয়োগ বানিজ্যসহ বিভিন্ন দূর্নীতি-অনিয়মের অভিযোগ রয়েছে।
খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, অপারেশন ডেভিল হান্টে’র অভিযানে এ পর্যন্ত পৌনে এক শতাধিক আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী আটক হয়েছে। সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত পুলিশের অভিযান চলবে বলেও জানান তিনি।