1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাজশাহীতে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

রাজশাহীতে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৫ বার পঠিত
রাজশাহীতে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
this is a collected or created picture for Janatar Jagoron news.

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

নাজিয়া পারভীন রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল নার্সিং কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থী ছিলেন।
রাজশাহী মহানগরের একটি ছাত্রীনিবাস থেকে নার্সিং কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটিকে ‘আত্মহত্যা’ বলে ধারণা করছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নগরের বড়বনগ্রাম রায়পাড়ার একটি ছাত্রীনিবাস থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই শিক্ষার্থীর নাম নাজিয়া পারভীন। তিনি রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিক্যাল নার্সিং কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নওগাঁর রাণীনগর উপজেলায়।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারিন বলেন, ‘নাজিয়া পারভীন ওই ছাত্রীনিবাসে থাকতেন। সেখানে ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। আমাদের ধারণা, আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এলে নিশ্চিত হওয়া যাবে।’

তিনি আরও বলেন, ‘লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আপাতত অপমৃত্যু মামলা হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..