1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
খাগড়াছড়িতে বাস-কভার্ডভ্যান সংঘর্ষ: অল্পের জন্য রক্ষা পেল ৪০ যাত্রী - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে বাস-কভার্ডভ্যান সংঘর্ষ: অল্পের জন্য রক্ষা পেল ৪০ যাত্রী

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৭ বার পঠিত
খাগড়াছড়িতে বাস-কভার্ডভ্যান সংঘর্ষ: অল্পের জন্য রক্ষা পেল ৪০ যাত্রী
this is a collected or created picture for Janatar Jagoron news.

মোহাম্মদ কেফায়েত উল্লাহ
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সকাল এগারোটার দিকে আলুটিলা ওঠার পথে সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় চালক ও হেলপারসহ ৪ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা মাহি এন্টারপ্রাইজ নামের একটি কভার্ডভ্যান পাহাড়ি সড়ক বেয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাগড়াছড়িগামী বি আর টি সি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে পতিত হয়। এ সময় যাত্রীবাহী বাসে ৪০ জন যাত্রী থাকলেও তাদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে চালক ও হেলপারসহ ৪ জন আহত হয়েছেন বলে জানা যায়।
আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। কভার্ডভ্যানটি আটক করা হয়েছে। বিধি মোতাবেক পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..