1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পরকীয়া প্রেমের চড়া মূল্য! স্ত্রীর প্রতিশোধে স্বামী হারাল বিশেষ অঙ্গ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

পরকীয়া প্রেমের চড়া মূল্য! স্ত্রীর প্রতিশোধে স্বামী হারাল বিশেষ অঙ্গ

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৬ বার পঠিত
পরকীয়া প্রেমের চড়া মূল্য
this is a collected or created picture for Janatar Jagoron news.

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভয়ংকর এক পারিবারিক ঘটনায় পরকীয়ার জেরে স্বামী রুবেল সরদারের (৩৫) বিশেষ অঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রী রেশমা বেগমের বিরুদ্ধে। সোমবার গভীর রাতে উপজেলার কুশলা ইউনিয়নের বিরামের কান্দি গ্রামে ঘটে এই রক্তাক্ত ঘটনা, যা পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

স্থানীয়দের মতে, রুবেল সরদার, যিনি ঘাঘর বাজারের একজন পরিচিত অ্যালুমিনিয়াম ব্যবসায়ী, প্রায় এক দশক আগে প্রেম করে বিয়ে করেন একই গ্রামের আমীর আলী শেখের মেয়ে রেশমাকে। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে থাকলেও দাম্পত্য জীবনে অশান্তির ছায়া দীর্ঘদিন ধরেই ছিল।

সম্প্রতি রুবেলের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ ওঠে, যার মধ্যে হিন্দু সম্প্রদায়ের এক বিবাহিত নারীও ছিলেন। এ নিয়ে গ্রামে একাধিকবার সালিস বসে, যেখানে রুবেল প্রতিশ্রুতি দেন পরকীয়ার পথ ত্যাগ করবেন। কিন্তু কথার বরখেলাপ করায় দাম্পত্য কলহ চরমে পৌঁছায়।

সোমবার রাতেও দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। ক্ষোভে-দুঃখে ফুঁসতে থাকা রেশমা রাত গভীর হলে ঘুমন্ত স্বামীর ওপর চড়াও হন এবং ধারালো অস্ত্র দিয়ে ভয়ংকর কাণ্ড ঘটান। রুবেলের আর্তচিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। তবে ততক্ষণে রেশমা পালিয়ে যান।

রুবেলের বাবা মনজেল সরদার বলেন, “আমরা দ্রুত ছেলেকে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে যাই। সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। এখন সে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।”

এ বিষয়ে কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, “ঘটনার খবর পেয়েছি, তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনার পর গ্রামজুড়ে তোলপাড় শুরু হয়েছে। অনেকে বলছেন, রুবেলের কাণ্ডে স্ত্রীর ধৈর্যের বাঁধ ভেঙেছে, আবার কেউ বলছেন, আইনের আশ্রয় না নিয়ে নিজের হাতে এমন ভয়াবহ কাজ করা অন্যায়। পুলিশের তদন্তের অপেক্ষায় রয়েছে পুরো এলাকা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..