1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জামালপুরে জুলাই অভ্যুত্থানে সাংবাদিক ও সুশীল সমাজের ভুমিকা শীর্ষক আলোচনা সভা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

জামালপুরে জুলাই অভ্যুত্থানে সাংবাদিক ও সুশীল সমাজের ভুমিকা শীর্ষক আলোচনা সভা

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৩৩ বার পঠিত
সুশীল সমাজের ভুমিকা শীর্ষক আলোচনা সভা

শাকিল, জামালপুর প্রতিনিধি:

জামালপুরে জুলাই অভ্যুত্থানে সাংবাদিক ও সুশীল সমাজের ভুমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এই আলোচনা সভার আয়োজন করে।জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, অধ্যাপক আব্দুল হাকিম, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, আমার দেশের সাংবাদিক ইউসুফ আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আফরিন জান্নাত আখিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সাংবাদিকরা শুধু সংবাদ প্রকাশই নয় বরং সমাজের বিবেক ও অগ্রদূত হিসেবে ভূমিকা পালন করছে। জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে জেলার সাংবাদিক ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গরাও ভুমিকা রেখেছেন। আন্দোলন চলাকালে কোন প্রকার নিরাপত্তা ছাড়াই জীবনের ঝুকি নিয়ে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ ও পরিবেশন করেছেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..