মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
জমির লোভে ৮৫ বছরের শাশুড়িকে পিটাল পুত্রবধূ!
বনি আমিন, মনপুরা উপজেলা প্রতিনিধি
ভোলার মনপুরায় শ্বশুরবাড়ির জমি লিখে না দেওয়ায় পুত্রবধূ তানিয়া আক্তার’র বিরুদ্ধে ৮৫ বছরের শাশুড়ি এবং দেবর কামাল ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। ২০ জুলাই রোজ রবিবার দুপুরে মনপুরা উপজেলা ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
মোঃ কামাল উদ্দিন মনপুরা’র চার নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের শিরাজগঞ্জ এলাকার মৃত রত্তন মিয়ার ৭ সন্তানের মধ্যে ৫ নাম্বার ছেলে ।
কামাল উদ্দিন জানান , তানিয়া আমার বড়ো ভাই শরিফ মাষ্টারের বউ। তানিয়ার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বিএনপির নেতা নিজাম হাজী’র মেয়ে। আমার ভাই শরিফ মাষ্টার এর সাথে তানিয়ার বিয়ে হয় প্রায় ১৫-১৬ বছর। তানিয়া আমার ভাইকে নিয়ে আমাদের অন্য আরেক টা জমিতে বাড়ি করে থাকে। আমরা আমাদের বাসার গাছ থেকে নারিকেল সুপারি পারলে আমাদের বাসায় এসে আমাকে আমার মা কে আমার স্ত্রী কে মারধোর করে। তিনি আরো বলেন তানিয়া আমাদের ঘড়ের টিন কুপিয়ে তছনছ করে রেখে গেছে। এই বিষয়ে এলাকার লোকজন জানে।
স্থানীয় বাসিন্দা জুয়েল জানান, নিজাম হাজী একজন বিএনপির নেতা তার মেয়ে তানিয়ার সাথে শরিফ মাষ্টার এর বিয়ের কিছুদিন পর থেকে তাদের পরিবারে ঝামেলা করতে থাকে তানিয়া। তানিয়া একাধিক বার তার শশুর, শাশুড়ী, দেবর কামাল এবং তার বউকে মারধর করেছে। এবং তার শশুর এর ঘরের টিন গুলো কুপিয়ে ছুটিয়ে পেলেছে। তানিয়ার ভয়ে কামাল তার মা এবং পরিবার কে নিয়ে প্রায় ৭ মাস মনপুরার বাহিরে ছিলো। ২ থেকে ৩ দিন আগে কামাল মনপুরায় তার বাসায় আসলে তানিয়া আবারও তাদেরকে মারধর করে।
জানাযায় নিজাম হাজী একজন বিএনপির নেতা। তার ছেলে রাজিব একজন স্কুল মাষ্টার। নিজাম হাজী এবং রাজিব এর ক্ষমতায় তানিয়া তার শশুর বাড়ির লোকজন এর সাথে এই ধরনের আচরণ করে আসছে। সম্প্রতি ঘটে যাওয়া মাস্টার হাট এলাকার ১৩ বছরের শিশু জিসান বলৎকার এর ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য নিজাম হাজীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।