1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৯০ বার পঠিত
খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়

ডিসি অফিসের সামনে জনতার মুখরিত প্রতিবাদে খাগড়াছড়ি জাগলো!
মোহাম্মদ কেফায়েত উল্লাহ, খাগড়াছড়ি

মাদরাসা শিক্ষার্থী মো. সোহেল হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মানিকছড়ি উপজেলার বাসিন্দারা। আজ সকাল ১১ টার দিকে মানিকছড়ি উপজেলার সপ্তম শ্রেণির মাদরাসা শিক্ষার্থী মোঃ সোহেলকে সন্ত্রাসীরা অপহরণ করে হত্যা করার প্রতিবাদে এলাকাবাসী এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করে ।

বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত মানব বন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মহাসচিব ও সাবেক মেয়র আলমগীর কবির। এ সময় হত্যাকাণ্ডের শিকার সোহেল’র মা তার একমাত্র সন্তান হত্যার বিচার দাবি করেন।

নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলার সাংগঠনিক সম্পাদক মোকতাদের হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জেলা পিসিএনপির সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা এবং মহিলা পরিষদের জেলা সভাপতি হাসিনা আকতার প্রমুখ।

মানববন্ধনের বক্তারা ইতিমধ্যেই সোহেল হত্যার সাথে সংশ্লিষ্ট ৭ জনকে গ্রেফতার করায় প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ সময় তারা সোহেল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি দাবি করেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..