1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গণঅধিকার পরিষদ নিজেদের শক্তিতে রাজনীতি করে— সামিউল ইসলাম - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

গণঅধিকার পরিষদ নিজেদের শক্তিতে রাজনীতি করে— সামিউল ইসলাম

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৮৬ বার পঠিত
সামিউল ইসলাম

কাউকে ভয় নয়, নিজের শক্তিতে রাজনীতি করছে গণঅধিকার!
আনোয়ার হোসেন রানা, গাইবান্ধা জেলা প্রতিনিধি

গণঅধিকার পরিষদ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-০৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী সামিউল ইসলাম বলেন,“গণঅধিকার পরিষদ নিজেদের শক্তিতে রাজনীতি করে,কারো তাবেদারি করে না। আমরা সবসময় জনগণের সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো। তিনি আরও বলেন, এই দল ব্যক্তিস্বার্থে নয়, বরং জনস্বার্থে রাজনীতি করে। আমরা সাধারণ মানুষের কথা বলি,তাদের দাবি-দাওয়া নিয়ে কাজ করি।”

বৃহস্পতিবার (১৭ জুলাই) সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নে গণঅধিকার পরিষদের ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধন ও কর্মীসভা অনুষ্ঠানের তিনি এসব বলেন।

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক সামিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণধিকার পরিষদের জেলা সভাপতি শামছুজ্জামান সিদ্দিকী মামুন। এসময় তিনি বলেন, “গণঅধিকার পরিষদ একটি আদর্শভিত্তিক রাজনৈতিক প্ল্যাটফর্ম। আমরা ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার রক্ষার জন্য মাঠে আছি। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই ইউনিয়ন কার্যালয় হবে জনগণের কথা বলার জায়গা—অভিযোগ, দাবি ও স্বপ্নের কেন্দ্রবিন্দু।”

বিশেষ অতিথি ছিলেন, জেলা সহ-সভাপতি সুরুজ্জামান সরকার,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও ইয়াসিন খোকন, যুব অধিকার গাইবান্ধা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান,জেলা দপ্তর সম্পাদক মো. আনিসুজ্জামান,সহ-সভাপতি আমিনুল ইসলাম, গণনেতা মোস্তাফিজুর রহমান মুন, এবং ছাত্রনেতা জুয়েল রানা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা গণঅধিকার পরিষদের কার্যক্রম আরও তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান এবং সংগঠনকে গণমানুষের আশ্রয়স্থলে পরিণত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..