1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জুলাই স্মৃতি স্তম্ভ হচ্ছে রাজশাহীতে - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

জুলাই স্মৃতি স্তম্ভ হচ্ছে রাজশাহীতে

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৭২ বার পঠিত
জুলাই স্মৃতি স্তম্ভ

শহীদের স্মৃতিতে রাজশাহীতে ইতিহাস গড়ছে জুলাই স্তম্ভ!
গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ে নির্মিত হচ্ছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ। রাজশাহী গণপূর্ত বিভাগ জানায়, ২০ জুলাইয়ের মধ্যেই নির্মাণ সম্পন্ন করে আগামী ৫ আগস্ট স্মৃতিস্তম্ভটি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। স্মৃতিস্তম্ভে রাজশাহীর গেজেটভুক্ত পাঁচজন শহীদের নাম এবং ১৯ জুলাইয়ের ছাত্র ও জনতার আন্দোলনের জনপ্রিয় স্লোগানগুলো স্থান পাবে।

মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ে স্মৃতিস্তম্ভটি নির্মাণের পাশে ইতোপূর্বে রাজশাহী সিটি করপোরেশনের অর্থায়নে বঙ্গবন্ধুর একটি বিশাল ম্যুরাল স্থাপন করা হয়। এর উচ্চতা ৫৮ ফুট ও ৪০ ফুট প্রস্থ। গত বছরের ৫ আগস্ট সরকারের পতনের পর সেই ম্যুরালটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। আর গত ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি সাদা রঙ দিয়ে ঢেকে দেয়া হয়।

রাজশাহী গণপূর্ত বিভাগ জানায়, সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ৬৪ জেলাতেই ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হচ্ছে। রাজশাহীতে স্মৃতিস্তম্ভটির উচ্চতা নির্ধারণ করা হয়েছে ১৮ ফুট এবং নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১২ লাখ টাকা। “স্মৃতিস্তম্ভে রাজশাহীর গেজেটভুক্ত পাঁচজন শহীদের নাম এবং ১৯ জুলাইয়ের ছাত্র ও জনতার আন্দোলনের জনপ্রিয় স্লোগানগুলো স্থান পাবে।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..