বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শাজাহানপুরে বিএনপির নতুন যুগের রাজনৈতিক যুদ্ধের প্রস্তুতি শুরু!
শাকিল রানা, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
আগামী ১৯ জুলাই বগুড়া জেলা বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে শাজাহানপুর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহীন সানি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইদ্রিস আলী, আনোয়ার মাস্টার, মঞ্জুর কাদের মন্টু, মোশাররফ হোসেন, বাদশা সরকার, দেলোয়ার হোসেন, রফিকুল ইসলাম রফিক, নুরুল আজাদ, আতাহার আলী কাইয়ুম প্রমুখ।
সভায় আরও অংশ নেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, যুবদলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান সাজু, উপজেলা মহিলা দলের সভাপতি কোহিনুর আক্তার, সাধারণ সম্পাদক সুমি আক্তার, সাংগঠনিক সম্পাদক জোসনা বেগম, মৎস্যজীবী দলের সভাপতি ইবনে সাউদ, জাসাসের সাধারণ সম্পাদক বিপুল মোল্লা এবং শ্রমিক দলের নেতা বাবলু মন্ডলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সভায় কেন্দ্রীয় কর্মসূচিকে সফল করার জন্য ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক তৎপরতা জোরদারের আহ্বান জানানো হয়।