1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জামালপুরে অবৈধ পথে আসা প্রায় ৫ লাখ জিলেট ব্লেড উদ্ধার, গ্রেফতার ২ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

জামালপুরে অবৈধ পথে আসা প্রায় ৫ লাখ জিলেট ব্লেড উদ্ধার, গ্রেফতার ২

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১১৬ বার পঠিত
জামালপুরে অবৈধ পথে আসা প্রায় ৫ লাখ জিলেট ব্লেড

৫ লাখ ব্লেড, দুই চোরাকারবারি—জামালপুরে রুদ্ধশ্বাস অভিযান!
শাকিল , জামালপুর প্রতিনিধি

ভারত থেকে অবৈধ পথে আসা প্রায় ৫ লাখ জিলেট ব্লেড উদ্ধার করেছে জামালপুর র‍্যাব ১৪। পাশাপাশি হাইস ড্রাইভার মোঃ সাদ্দাম হোসেন(৩২) ও মোঃ আবুল খায়ের(২২) নামের ২ জনকে গ্রেফতার করা হয়। মোঃ সাদ্দাম হোসেন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খরমা মধ্য পাড়া এলাকার আব্দুস সামাদ এর ছেলে ও মোঃ আবুল খায়ের দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া এলাকার মোঃ আসাদুজ্জামান এর ছেলে। বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০ টায় জামালপুর র‍্যাব ক্যাম্প এর কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি সাংবাদিকদের জানান, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাইক্রোবাসযোগে ভারতীয় বিদেশী পণ্য অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকার পথে রওনা হয়৷ বুধবার ভোর সাড়ে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর র‍্যাব ১৪ চৌকস আভিযানিক দল জামালপুর সদর এলাকার বিনন্দেরপাড়া মেসার্স রোকেয়া ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় দেওয়ানগঞ্জ থেকে জামালপুর টু মধুপুর গামী মাইক্রোবাস চিহ্নিত করে তল্লাশি করা হয়। এ সময় ৪ লাখ ৭৪ হাজার জিলেট ব্লেড ও মাইক্রোবাস জব্দ এবং ২ জনকে গ্রেফতার করা হয়। জিলেট ব্লেড এর অনুমান মুল্য ২৩ লাখ ৭০ হাজার টাকা। তিনি আরো জানান, র‍্যাব এর পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..