1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বকশীগঞ্জে কলহের বলি লিজা, কুপিয়ে হত্যাচেষ্টা স্বামীর - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০২ অপরাহ্ন

বকশীগঞ্জে কলহের বলি লিজা, কুপিয়ে হত্যাচেষ্টা স্বামীর

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২০১ বার পঠিত
বকশীগঞ্জে কলহের বলি লিজা

“দাম্পত্য ভালোবাসা থেকে রক্তের গল্প — লিজা কুপিয়ে জখম!”
সানোয়ার হোসেন ছানু , জামালপুর প্রতিনিধি

এক সময়ের ভালোবাসা যেন রূপ নিলো বিভীষিকায়। পারিবারিক কলহ, অভিমান আর দাম্পত্যে দীর্ঘদিনের টানাপোড়েন—সবকিছুর পরিণতি হলো রক্তাক্ত এক বিকেল।

জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের গরুহাটি এলাকায় রোববার (৩০ জুন) দুপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছেন মনু মিয়া (৩৫) নামের এক ব্যক্তি। ধারালো অস্ত্রের আঘাতে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ছুটে নেওয়া হয় স্ত্রী লিজা (২৫)-কে।

প্রথমে লিজাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

স্থানীয়রা জানান, দাম্পত্য জীবনে লিজা ও মনুর মধ্যে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল। ঘটনার দিন কথাকাটাকাটির এক পর্যায়ে মনু মিয়া ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে রক্তাক্ত করেন।

বিষয়টি জানাজানি হলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক স্বামীকে আটক করে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহাম্মেদ বলেন, “ঘটনার পরপরই আমরা মনু মিয়াকে আটক করেছি। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনা এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। স্থানীয়রা লিজার সুস্থতা কামনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..