বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
রাজশাহী, প্রতিনিধি
১৬ জুন সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে শুক্রবার (২৭ জুন) বিকেলে রাজশাহী নগরীর একটি রেস্টুরেন্টের কনফারেন্স কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আবদুল আউয়াল। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু। প্রধান বক্তার বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কম’পরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমির মাওলানা ড. কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকট আবুল কাসেম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ, আরইউজের সাবেক সভাপতি সরদার আবদুর রহমান ও আরইউজের সাবেক সভাপতি ডা. নাজিব ওয়াদুদ। প্রবন্ধ উপস্থাপন করেন বিএফইউজের সহকারী মহাসচিব ও আরইউজের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, আরইউজের সহসভাপতি মঈন উদদীন, দৈনিক মানব জমিনের রাজশাহী প্রতিনিধি ডালিম হোসেন শান্ত প্রমুখ। সভা পরিচালনা করেন আরইউজের ভারপ্রাপ্ত যুগ্ম সম্পাদক ওমর ফারুক।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহান প্রিন্স, আরইউজের নিবা’হী সদস্য ও নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলী, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিব্বুল আরেফিন, আরইউজের সাবেক সহসভাপতি আবদুস সবুরসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।