বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সানোয়ার হোসেন ছানু, জামালপুর প্রতিনিধি
ইং ২৪/০৬/২০২৫ তারিখ রাত্র ১৮.১০ ঘটিকার সময় জামালপুর জেলার মেলান্দহ থানাধীন মেলান্দহ পৌরসভার ০৮নং ওয়ার্ডের অন্তর্গত জনাব গোলাম মোস্তফা মুন্সি (৬০), পিতা-মৃত আয়েজ উদ্দিন এর মালিকানাধীন চার চালা টিন সেড বাড়ির উঠানে হইতে ৩০(ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩(তিন)জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানাঃ ১। মোঃ মনোয়ার হোসেন(৪৩), পিতা-মৃত দেলোয়ার হোসেন, মাতা-মোছাঃ মনোয়ারা বেগম, সাং-কাজীপাড়া,২।মোঃ আল আমিন ওরফে গেঞ্জি আল আমিন(৩৮), পিতা-মোঃ গোলাম মোস্তফা মুন্সি, মাতা-মোছাঃ আনেচা বেগম(বানেছা), সাং-ভালুকা, এ/পি-নাগের পাড়া (মাষ্টার কলোনী), ৩। মোঃ আল আমিন সরকার(৪২), পিতা-মোঃ জুলহক ব্যাপারী, মাতা-মোছাঃ সালেহা বেগম, সাং-চাকদহ (সর্দার বাড়ি), সর্ব থানা-মেলান্দহ, জেলা-জামালপুর
জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩০(ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ উক্ত মাদক ব্যবসায়ীদেরকে আটক করেন এসআই(নিঃ)/মোঃ আব্দুল্লাহ আল আজাদ ও এসআই(নিঃ)/মোঃ আব্দুল মতিন এর সমন্বয়ে ঘটিত ডিবি-১ এর চৌকশ অভিযানিক দল।
উক্ত বিষয়ে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।