1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
তানোরে বিনামূল্যে সার বীজ বিতরণ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

তানোরে বিনামূল্যে সার বীজ বিতরণ

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৫৮ বার পঠিত
তানোরে বিনামূল্যে সার বীজ বিতরণ

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি

তানোরে বিনামূল্যের সার বীজ বিতরণ করা হয় ।
রাজশাহীর তানোরে চলতি অর্থ বছরে কৃষি পূনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে রোপা আমন (উপশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র প্রান্তিক কৃষক দের মাঝে বিনা মূল্যের সার বীজ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালের দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সার বীজ প্রণোদন বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও লিয়াকত সালমান ও কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ। অতিথি হিসেবে ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার শাহাদাৎ হোসেন, আলী রিয়াজ, অতিরিক্ত কৃষি অফিসার সুভাষ কুমার মন্ডন।

কৃষি অফিসার জানান, এবারে ৩ হাজার প্রান্তিক কৃষকদের মাঝে জনপ্রতি ৫ কেজি করে বীজ ও ১০ কেজি করে ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার দেয়া হচ্ছে।

ইউএনও প্রণোদনা নিতে আসা কৃষকদের বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কৃষি খাতে বিভিন্ন ভাবে বিনা মূল্যে প্রণোদনার সার বীজ দিয়ে যাচ্ছেন। প্রতিটি চাষাবাদের আগেই এসব প্রণোদনা দেয়া হয়। যাতে করে আপনারা চাষাবাদ বৃদ্ধি করতে পারেন। সরকার চাই প্রতিটি জমিতে যেন চাষাবাদ হয়। আপনারা কেউ এই প্রণোদনার সার বা বীজ বাজারে বিক্রি করবেননা। যদি এধরণের কাজ কেউ করে থাকে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

জমিতে যে পরিমান সার লাগবে সে পরিমান সার ব্যবহার করবেন। অযথা ফলন বাড়াতে মাত্রাতিরিক্ত সার কীটনাশক ব্যবহার করা যাবে না। এতে করে জমির উর্বরতা কমে যাবে। কোন ধরনের সমস্যা হলে কৃষি অফিস থেকে পরামর্শ গ্রহণ করবেন।

এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাত ইউনিয়ন এবং দুই পৌরসভার প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..