বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
হঠাৎ মুখোমুখি সংঘর্ষে থমকে গেল জীবন ও গতি
জাহিদ হাসান, জামালপুর জেলা প্রতিনিধি
আজ সকাল ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান ও জামালপুর থেকে ছেড়ে আসা রাজীব পরিবহনের একটি বাস (গাড়ি নম্বর: ০০৪০) মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনাটি ঘটে জামালপুর জেলার একটি ব্যস্ত সড়কে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, উভয় যানবাহনই দ্রুত গতিতে চলছিল। হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে যান দুটি সামনাসামনি ধাক্কা খায়। সংঘর্ষের ফলে পিকআপে থাকা একজন সহযাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়।
দুর্ঘটনার পর কিছুক্ষণ যান চলাচলে বিঘ্ন ঘটে, তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, আহত সহযাত্রীর পরিচয় নিশ্চিত করা যায়নি।