বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
গোপন অভিযানেই ফাঁস হলো জামালপুরের জুয়ার আসর!
সানোয়ার হোসেন ছানু, ইসলামপুর প্রতিনিধি
১৪/০৬/২০২৫ তারিখ ০০.৩০ ঘটিকায় জামালপুর পৌরসভার পশ্চিম কাচারীপাড়া সাকিনস্থ মৃত জসিম মেম্বারের পরিত্যাক্ত ৪তলা বাড়ীর ৩য় তলা উত্তর পশ্চিম পার্শে রুমের ভিতর হইতে ১৭৫০/- (এক হাজার সাতশত পঞ্চাশ) টাকা ও জুয়া খেলার সরঞ্জাম সহ ০৫ জন জুয়াড়িকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদের নাম ও ঠিকানাঃ ১। মোঃ নিজাম উদ্দিন(৬১), পিতা-মৃত আলাল শেখ, মাতা-মৃত সোলেমান বিবি, সাং-বন্দেরবাড়ি, ২। সুমন(৩৯), পিতা-মামুনুর রশিদ, মাতা-জায়েদা বেগম, সাং-বিদ্যাপাড়া, ৩। মোঃ রিপন আকন্দ(৪৬), পিতা-মৃত আমানুল্লাহ, মাতা-জহুরা বেগম, সাং-চামড়া গুদাম,৪। মোঃ ফরহাদ হোসেন(৫০), পিতা-মৃত ফজর, মাতা-ফুলবানু, সাং-কাচারিপাড়া, ৫। মোঃ রেজা(৬৬), পিতা-মৃত বছির উদ্দিন, মাতা-মৃত রাবেয়া খাতুন, সাং-মুকুন্দবাড়ী, সর্ব থানা ও জেলা-জামালপুর।
জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে বর্ণিত জুয়াড়িকে আটক করেন এসআই(নিঃ)/মোঃ আবু বকর সিদ্দিক ও এসআই(নিঃ)/মোঃ এহসানুল হক এর সমন্বয়ে গঠিত ডিবি-১ এর একটি চৌকশ অভিযানিক দল।
উক্ত বিষয়ে প্রচলিত জুয়া আইনে ব্যবস্থা গ্রহণ পূর্বক আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।