1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গলাকাটা মরদেহ উদ্ধার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গলাকাটা মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৫৬ বার পঠিত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ

গোবিন্দগঞ্জে গলাকাটা লাশ, রহস্য ঘেরা লোমহর্ষক হত্যাকাণ্ড
আনোয়ার হোসেন রানা, গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট থেকে এক পান ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার হয়েছে।
শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার নাকাইহাট ইউনিয়নের নাকাইহাট বাজারের কাছ থেকে মরদেহটি উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানার পুলিশ।

নিহত পান ব্যবসায়ী আব্দুল খালেক হরিরামপুর ইউনিয়নের উত্তর হরিরামপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার আব্দুল খালেক নামের ওই ব্যবসায়ী পার্শ্ববর্তী এলাকায় হাট বাজারে পান সুপারি বিক্রির জন্য যান। রাতে তিনি বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে।
এরই এক পর্যায়ে আজ শুক্রবার সকাল ৯ টার দিকে নাকাইহাট বাজারের কিছুটা দূরে একটি নির্জন স্থানে গলাকাটা অবস্থায় তার মরদেহ দেখতে পান এলাকার লোকজন। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশের ধারণা রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সিআইডির একটি টিম ঘটনাস্থলে রওনা হয়েছে। এরপর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..