1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  4. jonotarjagoron@gmail.com : Editor :
  5. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  6. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  7. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  8. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  9. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  10. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কালুখালী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

শিরোনাম
কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক তারেক রহমানের নলিয়ান সফরের পর নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি

কালুখালী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

  • সর্বশেষ আপডেট: সোমবার, ৯ জুন, ২০২৫
  • ২১২ বার পঠিত
কালুখালী প্রেসক্লাব

নতুন নেতৃত্বে উদ্যমী যাত্রা শুরু করলো কালুখালী প্রেসক্লাব!
মিজানুর রহমান, রাজবাড়ী জেলা প্রতিনিধি

কালুখালীতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে কালুখালী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে লেখক ও কলামিস্ট মোঃ কায়সার আলী এবং সদস্য সচিব হিসেবে দৈনিক সংগ্রাম পত্রিকার কালুখালী উপজেলা প্রতিনিধি মোঃ আবু সাঈদ মোল্লা নিলু নির্বাচিত হয়েছেন।

রবিবার (৮ জুন) সন্ধ্যায় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সভায় প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কালুখালী উপজেলায় কর্মরত ১৮ জন সাংবাদিকের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
লেখক ও সাহিত্যিক মোহাম্মদ আলম
দৈনিক আমার দেশ প্রতিনিধি মুহাম্মদ ফজলুল হক,দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মোখলেছুর রহমান,দৈনিক আমার সংবাদ প্রতিনিধি রাকিবুল ইসলাম,দৈনিক নাগরিক কণ্ঠ প্রতিনিধি আবু বকর সিদ্দিক বাবু মোল্লা

সভায় আরও উপস্থিত ছিলেন:
দৈনিক আইন বার্তার রাজবাড়ী প্রতিনিধি আদম আলী, দৈনিক জনতার আদালত পত্রিকার কালুখালী উপজেলা প্রতিনিধি মোঃ আশিক হাসান সাগর, দৈনিক আমাদের মাতৃভূমির স্টাফ রিপোর্টার আনোয়ারুল ইসলাম(আনোয়ার) , দৈনিক বিজয় সকাল এর রাজবাড়ী প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক মুসলিম টাইমসের কালুখালী প্রতিনিধি এনামুল মন্ডল, সাংবাদিক সেলিম মাহমুদ, সাংবাদিক কবির হোসেন, সাংবাদিক মিটুল হোসেন, সাংবাদিক সোহান খান ও লেখক মোঃ বাবর আলী উপস্থিত ছিলেন।

আহ্বায়ক মোঃ কায়সার আলী বলেন,
“কালুখালী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে প্রেসক্লাবকে দেশের মধ্যে একটি মডেল প্রেসক্লাব হিসেবে গড়ে তুলতে চাই। সাংবাদিকরা সমাজের দর্পণ, সেই অবস্থানকে সম্মানের জায়গায় নিতে আমরা সকলে মিলে কাজ করবো। প্রয়োজনীয় সংস্কার শেষে খুব দ্রুত একটি নির্বাচিত কার্যকরী কমিটি উপহার দিতে পারবো।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..