1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মনপুরায় নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে দুই মাদক ব্যবসায়ী আটক - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

মনপুরায় নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে দুই মাদক ব্যবসায়ী আটক

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৮৯ বার পঠিত
মনপুরায় নৌবাহিনী

মনপুরায় নৌবাহিনী-পুলিশের হঠাৎ অভিযান, ধরা পড়লো দুই মাদককারবারি!
বনি আমিন, মনপুরা উপজেলা প্রতিনিধি

ভোলা জেলার মনপুরা উপজেলার চৌধুরী বাজার মমতাজ ভিলা’ র সামনে নৌবাহিনী ও থানা পুলিশসহ যৌথ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ও ২০৮ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো:নাসিম (৩০) ও তাসলিমা বেগম (২৮) কে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে থেকে ২টি স্মার্ট মোবাইল ফোন, নগদ ৩ হাজার ৬১৫ টাকা উদ্ধার করেন। বৃহস্পতিবার সকালে ৭ টার দিকে উপজেলার মনপুরা থানার ২ নং হাজীরহাট ইউনিয়ন এর ১ নং ওয়ার্ড চৌধুরী বাজার মমতাজ ভিলা’র সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

যৌথ অভিযান পরিচালনার সময় নৌবাহিনীর সাথে মনপুরা থানা পুলিশ অংশগ্রহণ করেন। আইনি প্রক্রিয়া শেষে মনপুরা থানায় দুই মাদক ব্যবসায়ীকে হস্তান্তর করেন নৌবাহিনী।বৃহস্পতিবার (৫জুন) সকাল ১০ টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নৌবাহিনী মনপুরা ক্যাম্পের লে: কমান্ডার মো: শাহরিয়ার বিন সেলিম। গ্রেপ্তারকৃত নাসিম মনপুরা থানার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের মোঃ জেবল হক এর ছেলে ও তাসলিমা বেগম মনপুরা উপজেলা ১ নং মনপুরা ইউনিয়ন এর মোঃ আবু তাহের এর মেয়ে।আরো জানা যায় নাসিম ও তাসলিমা দুই জন স্বামী স্ত্রী।তাহারা চট্টগ্রাম থেকে আগত নোয়াখালী হাতিয়া চ্যায়ারমেন ঘাট স্প্রিট বোড এ করে রামনেওয়াজ ঘাট এ পৌছায়। এর পর ২ নং হাজীরহাট ইউনিয়ন এর ১ নং ওয়ার্ড চৌধুরী বাজার মমতাজ ভিলার সামনে থেকে তাদেরকে আটক করা হয়। লেঃ কমান্ডার মো: শাহরিয়ার বিন সেলিম জানান, বৃহস্পতিবার সকাল ৬:৫৫ টার দিকে তার নেতৃত্বে নৌবাহিনী কন্টিনজেন্ট, মনপুরা ০৮ সদস্যবিশিষ্ট ০১ টি সেকশন ও মনপুরা থানা পুলিশের ০১ জন মহিলা পুলিশ সদস্যসহ মোট ০৭ জন পুলিশ সদস্য দ্বারা একটি যৌথবাহিনী অভিযান পরিচালনা করা হয় । এর পর সকাল ৭ টায় মনপুরা উপজেলার ২ নং হাজীরহাট ইউনিয়ন এর চৌধুরী বাজার এলাকার ১ নং ওয়ার্ড মমতাজ ভিলার সামনে থেকে ৩৮০ পিস ইয়াবা ও ২০৮ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী নাসিম (৩০) ও তাসলিমা বেগম (২৮) কে গ্রেপ্তার করেন। এসময় তাদের কাছ থেকে ২টি স্মার্ট মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৬ শত ১৫ টাকা উদ্ধার করা হয়।

তাদেরকে মনপুরা থানায় হস্তান্তর করা হয়েছে।মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান কবির জানান, নৌবাহিনী ও থানা পুলিশসহ যৌথ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে নৌবাহিনীর ক্যাম্পে নিয়ে যান। তাদের কাছ থেকে ৩৮০ পিছ ইয়াবা, ২০৮ গ্রাম গাজা,২ টি স্মার্ট মোবাইল ও নগদ ৩৬১৫ টাকা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে পূর্বের কোন মামলা এখনো পাওয়া যায়নি। তিনি আরও জানান নাসিম এবং তাসলিমা দুইজন স্বামী স্ত্রী।

বৃহস্পতিবার তাদেরকে নৌ- ক্যাম্প থেকে মনপুরা থানায় হস্তান্তর করা হয়। মনপুরা থানায় মামলা প্রক্রিয়া দিন আছে।













পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..